কেন বিয়ের বন্ধনে জড়াননি টাবু, অজয়কে নিয়ে কী জানালেন অভিনেত্রী?
বলিউডে দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী টাবু। অভিনয়ের দক্ষতা, ব্যতিক্রমী চরিত্র নির্বাচন ও পর্দায় শক্তিশালী উপস্থিতির কারণে আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। তবে পর্দার সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বরাবরই আলোচনায় এই অভিনেত্রী। বিশেষ করে ৫৫ বছরে পা দিতে চলা টাবু কেন এখনো বিয়ের বন্ধনে জড়াননি, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তার জীবনে প্রেম এসেছে, সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছে। কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেননি কখনোই।
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৫:৩৭